৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২টি পাইপগান ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হলেন- উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে মোশারেফ হোসেন শান্ত (২২) ৯নং মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের হাজী ছাদেক আলী বাড়ির মৃত আলী হোসেনের ছেলে মো.করিম ওরফে করিয়া (৪৫)। শনিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত সন্ত্রাসী,চাঁদাবাজ মোশারফ হোসেন শান্তর শয়ন কক্ষে খাটের নিচে থেকে আসামির দেখানো তথ্য মতে তোষকের নিচে লুকানো অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়। আসামি আলাইয়াপুর ইউপি এলাকার বাবু বাহিনী সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। অপরদিকে বেগমগঞ্জ থানাধীন ৯ নং মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর এলাকা অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য করিমরে রান্নাঘরের সিলিং থেকে তার দেখানো মতে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়। সে ছিনতাই,ডাকাতির সঙ্গে জড়িত। ওসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে। গ্রেফতারকৃত ২ আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে আরও দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি