৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকেআগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ১১। এ সময় আসামির হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো.ফয়েজ আহম্মদ (২৬) উপজেলার জিরতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বারইচতল গ্রামের মেবচু মিয়ার বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে। শনিবার (৩০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার ২৯ জুলাই রাতে বেগমগঞ্জ উপজেলার জীরতলি ইউনিয়নের বাড়ইচাতল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামি ফয়েজ আহম্মদ একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। আসামরি ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি