৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। আটককৃত মো.রবিন উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের গনি বাড়ীর মকবুল আহম্মদের ছেলে। সোমবার (১৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার বসত ঘরের পিছন থেকে ২টি এলজি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে রবিনকে তার বাড়ি থেকে আটক করে। পরে তার ভাষ্যমতে বসত ঘরের পিছনে রান্না ঘর সংলগ্ন কবুতরের বাক্সের পিছনে সাদা বস্তায় পেছানো অবস্থায় ২টি এলজি (পাইপগান) উদ্ধার করা হয়। এসপি আরো জানায়, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্বে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বিপি/কেজেনোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি