৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
নোয়াখালী প্রতিনিধি: ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবকদলের নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নোয়াখালীর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোরবার দুপুরে (৭ আগস্ট) দুপুর ২টার দিকে নোয়াখালী আইনজীবী সমিতি উত্তর গেইটে এ কর্মসূচি পালন করা হয়। ফোরামের সভাপতি এডভোকেট বিইউ এম কামরুল ইসলামের সভাপতিত্ব এডভোকেট আবদুল কাউয়ুম দিদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী বার সভাপতি এডভোকেট আবদুর রহিম, বারের সাবেক সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন, বারের সাধারণ সম্পাদক এডভোকেট আজম খান, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক খুরশিদ প্রমূখ। এ সময় বক্তরা, দুটি হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক হত্যাকান্ড বন্ধের আহ্বান জানান।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি