৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ, সাইকেল, সেলাই মেশিন, শিক্ষা বৃত্তি ও গাছের চারা বিতরন করা হয়েছে। সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ কমান্ডার শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত সাদমিন, জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুল আফসার চৌধুরী, নির্বাহী ম্যাজিস্টেট আসাদুজ্জামান রনি।অনুষ্ঠান শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের কাজের স্বীকৃতি হিসেবে সাইকেল, সেলাই মেশিন, সদস্যদের সন্তানকে বিশেষ শিক্ষা বৃত্তি এবং সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ছাতা বিতরন করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি