নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ফ্রিজ মিস্ত্রির মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক ফ্রিজ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামে সাহেদ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন (৩৪) উপজেলার চরজুবলী ইউনিয়ন ২নম্বর ওয়ার্ডের মো.বোরহানের ছেলে এবং পেশায় একজন ফ্রিজ মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানায়, ইমাম হোসেন স্থানীয় আটকপালিয়া বাজার সাহেদ ডাক্তারের ভাড়াটিয়া শান্তর ফ্রিজ ঠিক করতে যায়। ওই সময় ফ্রিজের বিদ্যুতের সংযোগে হাত দিলে বিদ্যুস্পৃষ্টে ঘটনাস্থলে তিনি মারা যান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকান্ডের জন্য দায়ি : বাংলাদেশ ন্যাপ
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘চিৎকার শুনেছিলাম, সেটা যে রামিসার ছিল বুঝতে পারি নাই’: রামিসার মা
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস