৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে বিএনপির ৩৩ নেতাকর্মী আটক, ৮ পুলিশ আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে বিএনপির ৩৩ নেতাকর্মী আটক, ৮ পুলিশ আহত
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বিএনপির ৩৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর সদর উপজেলার মাইজদী বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্র ঘোষিত বিএনপি নোয়াখালী প্রেস ক্লাবে সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগে জ্বালানি তেল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভা বিএনপি। এ সময় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল,যুবদলের ৫০০ থেকে ৭০০ সমর্থক রশিদ কলোনি থেকে মিছিল নিয়ে টাউন হল মোড় পার হয়ে জেলা আওয়ামীলীগের অফিসের দিক আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির সমর্থকরা পুলিশকে দিকে ইট পাটকেল ছুড়তে থাকে। তাদের ইটের আঘাতে ৮ জন পুলিশ আহত হয়।এ সময় পুলিশ উশৃংখল জনতাকে ছত্রভঙ্গ করতে ৮ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৩৩ নেতা কর্মিতে আটক করে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের সম্পর্কে যাচাই বাচাই চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি