৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ভাংচুর, বিস্ফোরক মামলায় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো.মাহফুজ (৪৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বুধবার (১৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি