৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে শুভেচ্ছা জানাতে আসেন নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্্যাহ আল মামুন, জিএম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম জিলানী দিদার। নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বখতিয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি ও দৈনিক সুবর্ণ প্রভাতের সম্পাদক আলমগীর ইউসুফ, সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক নয়া সংবাদ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক সোনালী জমিনের সম্পাদক শাহ এমরান মো. ওসমান সুজন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জুু, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, এসএ টিভির জেলা প্রতিনিধি আবদুর রহিম বাবুল, ডেইলি সানের জেলা প্রতিনিধি আকাশ মো. জসিম, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, সময়ের আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান বাবু, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদ, দেশ রূপান্তরের নোবিপ্রবি প্রতিনিধি তৌহিদুল ইসলাম হিমেল প্রমূখ । এসময় অতিথিগণ জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্যে অতিথিগণ বলেন, দেশ রূপান্তর বয়সে নবীন হলেও দেশের রাজনীতি, অর্থনীতি, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে সাড়া জাগানো প্রতিবেদন ইতোমধ্যেই ব্যাপক সমাদৃত হয়েছে। একজন পাঠকের হৃদয় যে ধরণের সংবাদ অনুসন্ধান করে দেশ রূপান্তর সে ধরণের সংবাদ পরিবেশনে মুন্সিয়ানার পরিচয় দিতে পেরেছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি