৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে দেশীয় অস্ত্র উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে দেশীয় অস্ত্র উদ্ধার
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ৫টি রাম দা,৫টি লোহার রড়,৫টি স্টিলের পাইপ,৩টি চাপাতি,১০টি কাঠের লাঠি,১টি ছোরা ও ১টি হকিষ্টিক। রোববার দিবাগত রাতে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুন্সি বাড়ির দরজা সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যাক্ত অবস্থায় এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশের নিয়মিত টহলর সময় একদল কিশোর গ্যাং সদস্যকে পুলিশ চ্যালেন্স করলে তারা একটি বস্তা পেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশী করে দেশীয় অস্ত্রগুলি উদ্ধার করে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি