৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীরকে সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীরকে সংবর্ধনা
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিশরে কোরঅন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাওহিদী জনতার পক্ষে উপজেলার বসুরহাট বাজারের রুপালী চত্ত্বরে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। বসুরহাট আশরাফুল উলম মাদরাসার মুহতামিম মেস্তফা সুফির সভাপতিত্বে সহকারি শিক্ষক মাওলানা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল আলম ভূইয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান প্রমূখ। মিশরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫৮ দেশের ১২০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন তৃতীয় স্থান অর্জন করে। এর আগে হাফেজ তানভীল হোসাইন সৌদি আরবের মক্কায় কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তার এই বিজয়ে এলাকায় আনন্দ বিরাজ করছে। উল্লেখ্য, হাফেজ তানভীর হোসাইন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আবদুল মতিন মিয়ার বাড়ির শেখ ইলিয়াস মিয়ার ছেলে। তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রসার ইন্টারন্যাশনাল হিফজুল বিভাগের প্রধান শিক্ষক। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি