৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে এলজিসহ ২৩ মামলার দুই আসামি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে এলজিসহ ২৩ মামলার দুই আসামি গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে ২৩ মামলার দুই আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো,চাটখিল পৌরসভার দশানী টগবা গ্রামের বাসিন্দা ফুয়াদ হাসান সৈকত (২৭) ও মামুন হোসেন (৩০)। শনিবার (২৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে চাটখিল পৌরসভার দশানী টগবা এলাকা থেকে পুলিশ এ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মাস্টারমাইন্ড অস্ত্রধারী ফুয়াদ হাসান সৈকত ও মামুন হোসেন দেশীয় তৈরি একটি এলজি,একটি কার্তুজ,একটি চাইনিজ কুড়াল,একটি চাপাতি,দুইটি চাকু, চুরির কাজে ব্যবহৃত দুটি স্ক্র ড্রাইভার,তিনটি প্লাস,একটি ড্রিল মেশিন,দুটি ড্রিল মেশিনের স্ক্রসহ গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:   ঝিনাইদহে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত ফুয়াদের বিরুদ্ধে ১৪টি মামলা ও মামুনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে। রোববার সকালে দুই আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি