৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে গাঁজা,মদ ও ফেনসিডিলসহ ২ মাদককারবারি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে গাঁজা,মদ ও ফেনসিডিলসহ ২ মাদককারবারি গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে গাঁজা,মদ,ফেনসিডিল ও নগদ টাকাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নদোনা ইউনিয়নের জগজীবনপুরের আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে রবি (২৫) বারগাঁও ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভাবিয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে রিয়াজুল করিম ওরফে রায়হান (২৫)। মঙ্গলবার(১৬ আগষ্ট) দুপুর ১২টার আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার নদোনা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নদোনা ইউনিয়নের জগজীবনপুরের নতুন পোদ্দার বাড়ির আব্দুল আজিজের বসতঘর থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকেে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে উপজেলার পাপুয়া এলাকার দুলাল মিয়ার নতুন বাড়ির সাইফুল ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে ১১০বোতল ফেনসিডিল, ২৯ বোতল হুইস্কি এবং ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানায়, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি