৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শাবনুর বেগম (৩০) তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তমরদ্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়ির রাসেদ উদ্দিনের স্ত্রী। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ তমরদ্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য শেখ নুরুজ্জামান ছুকু নিহতের শ্বশুরের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোররাতে গৃহবধূ শাবনুর ঘরের পাশে পুকুর ঘাটে গোসল করতে যায়। গোসল করে ঘরে ফেরার পথে সে ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা গ্রাম্য চিকিৎসক ও খোনার নিয়ে আসে। একপর্যায়ে সকাল ৮টার দিকে গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাতিয়া তমরদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৌরভ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মা-বাবা বলছে তাদের কোন অভিযোগ নেই। তাদের মেয়ে কিছু দিন আগে থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি