৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের তৈয়বপুরের মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুর রহিম(৪৫) এবং একই ইউনিয়নের লক্ষণপুরের সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম(৫০)। সোমবার (৮ আগষ্ট) বিকেল টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে,একই দিন সকাল সাড়ে ৯টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ছয়শত পিস ইয়াবা, মাদকদ্রব্য পরিবহন এবং বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, নগদ ৬২হাজার টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ । আসামিরা এলাকার পেশাদার মাদক কারবারি এবং এলাকার চিহ্নিত অপরাধী বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও হত্যাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি