৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে কালোবাজারে ওএমএসের চাল-আটা বিক্রি করায় অর্থদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে কালোবাজারে ওএমএসের চাল-আটা বিক্রি করায় অর্থদন্ড
নোয়াখালী প্রতিনিধি : সরকারিভাবে নিম্ন আয়ের মানুষের সহায়তা প্রদানের জন্য বরাদ্দকৃত ওএমএস চাল বিতরণে অনিয়মের অভিযোগে নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে নিজাম উদ্দিন নামের একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওইস্থান থেকে ১৭৯ বস্তা চাল, ১৮ বস্তা আটা ও নগদ ৩২ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়। পরে আটককৃত ব্যক্তিতে ১লাখ টাকা অর্থদ- করা হয়। বুধবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উত্তর সোনাপুর পানি উন্নয়ন বোর্ড এলাকার এফ এম থাই এন্ড গ্লাস হাউজ থেকে মালামালগুলো জব্দ করা হয়। ওএমএস ডিলার একেএম সালা উদ্দিন রানা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানের ছোট ভাই বলে জানা গেছে। আটককৃত নিজাম উদ্দিন ডিলার একেএম সালা উদ্দিন রানার প্রতিনিধি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উত্তর সোনাপুরে ওএমএস চালের ডিলার সরকারি নিয়ম অনুসরন না করে বিভিন্ন ব্যক্তির কাছে ৫ কেজি করে চাল বিক্রির পরিবর্তে ১০, ২০ এবং ৩০ কেজি করে চাল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) হিসেবে চাল বিক্রি করছে এমন প্রমাণ পাওয়া যায়। ওইসময় ডিলারের ঘর থেকে ১৭৯ বস্তায় ৫৩৭০ কেজি চাল, ১৮বস্তায় ৯০০ কেজি আটা ও নগদ ৩২ হাজার ৩৯০টাকা জব্দ এবং ডিলার প্রতিনিধি নিজাম উদ্দিনকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিতে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায়ের পর আগামীতে এমন কাজ করবে না মর্মে অঙ্গিকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি