৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্য আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্য আটক
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটক কিশোর গ্যাং সদস্যদের নাম ঠিকানা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। তিনি বলেন,বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্কুল পড়ুয়া উঠতি বয়সের ২৩ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে সেনবাগ পুলিশ। আটক কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি