৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামীলীগ নেতা মো.ইউসুফ (৫৫) মারা গেছেন। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাতিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো.মাহবুব মোর্শেদ লিটন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মো.ইউসুফ হাতিয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বুড়ির চর শহীদ আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। হাতিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো.কেফায়েত উল্যাহ জানান, গত ১২ জুলাই সকাল ৭টার দিকে নিজের মাছের প্রজেক্ট থেকে বাড়ি ফেরার পথে ইউসুফ স্যারের মোটরসাইকেলের সামনে একটি বিড়াল পড়ে। ওই সময় ব্রেক করলে মোটরসাইকেল নিয়স্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে একই দিন হাতিয়া দ্বীপ কলেজ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়। সেখানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। সোমবার সকাল ৯টার দিকে তাকে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি