৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় মোটরসাইকেল-নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও ৩ জন আহত হয়। নিহত আল আমিন (৬) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহ আলমের বাড়ির সৈয়দি প্রবাসী আবদুর রহমানের ছেলে। বুধবার (২২ জুন) বিকেল ৪টার দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভূঁইয়ারহাট টু আবদুল্যাহ মিয়ারহাট সড়কের ওলি মাঝির খেয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের খালাতো ভাই নজরুল ইসলাম জানান,আল আমিন একজন স্কুল ছাত্র। নিহত আবদুল্যাহ মিয়ারহাট আইডিয়াল একাডেমির শিশু ক্লাসের ছাত্র। বুধবার বিকেল ৩টার সময় সে তার মামা জিহাদ (১৪) সবার অজান্তে বাড়িতে থাকা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বাহির হয়ে যায়। পরে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ভূঁইয়ারহাট টু আবদুল্যাহ মিয়ারহাট সড়কের ওলি মাঝির খেয়া নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। আল আমীন মোটরসাইকেলের সামনে থাকার কারণে সে সরাসরি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুুুলিশ পাঠানো হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি