৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে পাখি বিক্রেতাকে অর্থদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে পাখি বিক্রেতাকে অর্থদন্ড
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল অবৈধ ভাবে পাখি বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আবুল কাশেম (৪৫) সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রামের মো.খলিলের ছেলে। বুধবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ দণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে উপজেলার চাটখিল বাজারে অবৈধ ভাবে ডাক পাখি ও বকপাখি বিক্রির দায়ে বিক্রেতা আবুল কাশেমকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫০০ টাকা অর্থদন্ড করা হয়। একই সঙ্গে একটি পাখিকে অবমুক্ত এবং অন্যটি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য প্রানী সম্পদ অফিসে পাঠানো হয়েছে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার পুলিশ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি