৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু। নিহত আরাফাত (৩) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর লামছি গ্রামের শামসুল হক মাস্টার বাড়ির আবুল কালামের ছেলে। শনিবার (৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর রোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার দিকে নিহত শিশু আরাফাত আরেক শিশু সহ রাস্তা পারহওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি