৪ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে যুবদলের দুই নেতা গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে যুবদলের দুই নেতা গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় থেকে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, বীজবাগ ইউনিয়ন যুবদল নেতা ইমাম উদ্দিন (২২) ও মিরাজ উদ্দিন (২১)। মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, কিছু দিন আগে উপজেলার গাজীরহাট ডমূরুয়া চৌ-মোড়ে পুলিশের উপর হামলা, সড়ক অবরোধ ও ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ভাঙচুরের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাপ্রেসকে বলেন, কিছু দিন আগে উপজেলার গাজীরহাট ডমূরুয়া চৌ-মোড়ে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ ও পুলিশের উপর হামলা, সড়ক অবরোধ ও ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ভাঙচুরের ঘটন ঘটে। ওই ঘটনায় উদ্ধারকৃত ভিডিও ফুটেজ থেকে গ্রেপ্তারকৃত আসামিদের সনাক্ত করা হয়। আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি