৩ এপ্রিল ২০২৬

নরেন্দ্র মোদিকে বিএনপির অভিনন্দন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নরেন্দ্র মোদিকে বিএনপির অভিনন্দন

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অনেক শক্তিশালী। তিনি বলেন, জনগণের ভোটে নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন—এজন্য তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে ভারতের জনগণের গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটাকে সম্মান জানাই।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। গত ১৫ মে চিকিৎসার জন্য মির্জা আলমগীর সস্ত্রীক থাইল্যান্ডের ব্যাংককে যান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি