৪ এপ্রিল ২০২৬

নরসিংদীতে ২৮ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে ২৮ বছর পর ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে ২৮ বছর পলাতক থাকার পর মাহামুদুল হাসান ওরফে মঞ্জু (৫৩) নামে ডাকাতি মামলার সাজা পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার ভোরে শিবপুর থানাধীন সৈয়দের খোলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহামুদুল হাসান ওরফে মঞ্জু সৈয়দের খোলা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার মোঃ তৌহিদুল মবিন খাঁন জানান, মাহামুদুল হাসান ওরফে মঞ্জু ২৮ বছর আগে কুখ্যাত ডাকাত ছিল। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর থানায় ডাকাতির অভিযোগে মামলা হয় এবং ১৯৯২ সালে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারির পর সে বিদেশে চলে যায় এবং সৌদিআরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পালিয়ে বেড়ায় এবং দীর্ঘ ২৮ বছর বিদেশে আত্মগোপনে থাকে। ২০০৩ সালে সে দেশে আসার পর প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের কারণে দ্বিতীয় বিয়ে করে আবারও বিদেশে পালিয়ে যায়। বিভিন্ন সময়ে সে দেশে এসেছিল। ইতিমধ্যে তাকে বিচারিক আদালতে পলাতক অবস্থায় দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। ২৮ বছর পলাতক থাকায় তাকে গ্রেফতার করা প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। র‌্যাব ১১ দীর্ঘদিনের অপেক্ষমান সাজা ওয়ারেন্ট সংগ্রহ করে তাকে খুঁজতে শুরু করে। আনুমানিক ৬ মাস পূর্বে সে দেশে ফিরেছে নিশ্চিত হয়ে দীর্ঘদিন খোঁজাখুজির পর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি