৪ এপ্রিল ২০২৬

নরসিংদীতে নবনির্বাচিত চেয়ারম্যান অস্ত্রসহ আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে নবনির্বাচিত চেয়ারম্যান অস্ত্রসহ আটক
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ রাতুল হাসান জাকির নামে এক নবনির্বাচিত চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। ২২ নভেমাবর সোমবার দুপুরে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) জায়েদ শাহরিয়ার। এর আগে রোববার রাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাতুল হাসান জাকির রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। একইসঙ্গে ফয়সাল আহমেদ নামে আরো একজনকে আটক করা হয়। রাতুল হাসান জাকির (৩২), পিতা-মোঃ হাসান আলী, সাং-বালুয়াকান্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী ও তার সহযোগী ফয়সাল আহমেদ সুমন (৩৫) পিতা-মোহাম্মদ সফর আলী, সাং-বটতলিকান্দি, থানা-রায়পুরা। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্বাভাবিক অপারেশনের অংশ হিসেবে নরসিংদী জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রাতুল হাসান জাকির ও তার বন্ধু ফয়সাল আহমেদকে অস্ত্রসহ আটক করে পুলিশ। রাতুল হাসান জাকির এর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দাঙ্গা সহ মোট ২২ (বাইশ) টি এবং ফয়সাল আহমেদ সুমন এর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দাঙ্গা সহ মোট ৯ (নয়) টি মামলা রয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ শাহরিয়ার বলেন, তাদের কাছ থেকে দুটো ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি