নরসিংদীতে পুলিশের ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম পরিদর্শন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে মঙ্গলবার ২৩ নভেম্বর, ২০২১ ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে ১০ জন বিসিএস কর্মকর্তা নরসিংদী জেলা পুলিশের পুলিশ ব্যবস্থাপনা পরিদর্শনে অংশ নেন।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কাজী আশরাফুল আজীম, পিপিএম, পুলিশ সুপার, নরসিংদী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রশিক্ষণার্থীরা। এসময় নরসিংদী জেলা ও জেলা পুলিশ নিয়ে তৈরিকৃত একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়।
পুলিশ সুপার নরসিংদী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অভিজ্ঞতালব্ধ বক্তব্য উপস্থাপন করেন। দেশ ও জাতির কল্যাণে সকলে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সকলে প্রতি শুভেচ্ছা ও শুভকামনা ব্যক্ত করেন কাজী আশরাফুল আজীম পিপিএম।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি