১০ নভেম্বর ২০২৬

নতুন সিনেমায় ফিরছেন ওয়ান্ডার উইম্যান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম
নতুন সিনেমায় ফিরছেন ওয়ান্ডার উইম্যান

বাংলাপ্রেস ডেস্ক:  ডিসি ইউনিভার্সের নতুন সিনেমা ‘ম্যান অব টুমরো’তে দেখা যেতে পারে জনপ্রিয় সুপারহিরো চরিত্র ওয়ান্ডার উইম্যানকে। চরিত্রটিতে অভিনয় করতে পারেন অভিনেত্রী আদ্রিয়া আরজোনা।

সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে সাংবাদিক বেন ফ্রিটজ জানিয়েছেন, ডিসি স্টুডিওর প্রধান জেমস গান ও পিটার সাফরান তাদের পরিকল্পিত সিনেমাটিতে ওয়ান্ডার উইম্যানের অভিষেক ঘটাতে যাচ্ছেন। তবে চরিত্রটিতে আদ্রিয়া আরজোনার অভিনয়ের বিষয়টি ডিসি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এর আগে গত জুনে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ‘ম্যান অব টুমরো’ সিনেমায় ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করছেন আদ্রিয়া।

সে সময় ভক্তদের ধারণা ছিল, তিনি হয়তো ডিসির আরেক চরিত্র ম্যাক্সিমার ভূমিকায় থাকবেন। তবে ওই প্রতিবেদনের সূত্রের দাবি ছিল, আদ্রিয়াকে ওয়ান্ডার ওম্যান হিসেবেই দেখা যাবে।

পরবর্তী সময়ে আগস্টে জানা যায়, সিনেমাটিতে তার উপস্থিতি হতে পারে অতিথি চরিত্রে। ২৬ আগস্ট সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগে শেষ কয়েক সপ্তাহে দৃশ্যধারণে অংশ নেন তিনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অক্টোবরে অভিনেতা ফ্রাঙ্ক গ্রিলো আদ্রিয়াকে ওয়ান্ডার ওম্যান হিসেবে দেখানো একটি ভক্তনির্মিত পোস্টার শেয়ার করেন। বিষয়টি নিয়ে জেমস গান তার সঙ্গে ব্যক্তিগত বার্তার কথোপকথন প্রকাশ করেন। সেখানে গান জানান, আদ্রিয়া কোন চরিত্রে অভিনয় করছেন, তা ফ্রাঙ্ক জানেন না। তবে খুব ছোট কোনো চরিত্রে তার উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

এদিকে ডিসি স্টুডিওতে নেতৃত্বের পরিবর্তনের খবরও এসেছে।

স্কাইড্যান্সের ঘোষণায় জানানো হয়েছে, জেমস গান ও পিটার সাফরান ডিসি স্টুডিওর দায়িত্ব ছাড়ছেন। আগামী ১ ডিসেম্বর থেকে জেরেমি ল্যাচাম দায়িত্ব নেবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

‘ম্যান অব টুমরো’ সিনেমাটি ২০২৭ সালের ৯ জুলাই মুক্তির কথা রয়েছে। এতে ওয়ান্ডার ওম্যানের উপস্থিতি এবং আদ্রিয়া আরজোনার চরিত্র নিয়ে ডিসির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি