নতুন স্কেলে বেতন পাবেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা
বাংলাপ্রেস ডেস্ক: ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সরকার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’ এর সুবিধা দেয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে তাদের বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এতে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করতে হবে।
নির্দেশনাটি কার্যকর করতে দেশের সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
সঙ্গীত একাডেমি