৩ এপ্রিল ২০২৬

অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট অনুমোদন দিলো ওষুধ প্রশাসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট অনুমোদন দিলো ওষুধ প্রশাসন

বাংলাপ্রেস ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার কীট অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা শনাক্তকরণ কিটের সক্ষমতা পরীক্ষার অনুমোদন দিয়েছে ও প্রশাসন অধিদপ্তর। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় তা পরীক্ষা করবে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়কে চিঠিও দেয়ার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন।

করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত টেস্ট কিটের অনুমোদন দেয়া না দেয়া নিয়ে চলছিলো ওষুধ প্রশাসনের সাথে গণস্বাস্থ্যের পাল্টাপাল্টি অভিযোগ।

অবশেষে কিটের সক্ষমতার পরীক্ষার অনুমোদন পাওয়ার কথা জানালেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার প্রতিষ্ঠান কিটটি উদ্ভাবন করে।

বুধবার এ অনুমতি দিয়ে চিঠি লেখে ওষুধ প্রশাসন। বৃহস্পতিবার সেই চিঠি পেয়েছে বিএমএসএসইউ ও গণস্বাস্থ্য কেন্দ্র।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ওষুধ প্রশাসন গবেষণার জন্য অনুমতি দিয়েছে। ট্রায়াল করে রিপোর্ট জমা দিবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। করোনা শনাক্তে গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটটি হচ্ছে রেপিট কিট। তবে সারা বিশ্বে রেপিট কিটের ফলাফল নিয়ে আছে আপত্তি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি