অডিওবার্তায় ঢাবি প্রক্টরকে হত্যার হুমকি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীকে অডিওবার্তার মাধ্যমে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এই হুমকি দেয়া হয় বলে জানা গেছে। ঘটনার পর প্রক্টর নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন। জিডির কপি থেকে জানা গেছে, আজ বেলা ১২টা ১১ মিনিটে সহকারী প্রক্টর লিটন কুমার সাহার মোবাইল ফোনে একটি অডিও বার্তা প্রেরণ করা হয়। যাতে প্রক্টরকে গালাগালি ও প্রাণ নাশের হুমকি দেয়া হয়। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, হত্যার হুমকি দেয়ায় নিরাপত্তা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি