৩ এপ্রিল ২০২৬

ঐক্যফ্রন্টের আশংকা : আইন করে বাকশাল প্রতিষ্ঠা করা হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঐক্যফ্রন্টের আশংকা :  আইন করে বাকশাল প্রতিষ্ঠা করা হবে

বাংলাপ্রেস, ঢাকা: ' আইন করে বাকশাল প্রতিষ্ঠা করা হবে' এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তারা বলেন, নির্বাচন করে জয়ী হতে পারবেন না জেনেই বাকশালের কথা বলছেন প্রধানমন্ত্রী।

জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় তারা এসব মন্তব্য করেন। বক্তারা বনানীর বহুতল ভবনে আগুনের ঘটনায় দুঃখপ্রকাশ করেন। তাদের অভিযোগ, জীবন মান উন্নয়নের মিথ্যা তথ্য দিচ্ছে সরকার। বনানীর আগুনে দেরীতে উদ্ধার তৎপরতা শুরু হওয়া তারই প্রমাণ বলেও তাদের অভিযোগ।

নিজেদের সংগঠিত করে দাবি আদায়ের কথাও জানান ঐক্যফ্রন্টের নেতারা। তাদের কেউ কেউ জোরালো আন্দোলনের মাধ্যমে সরকারকে নতুন করে নির্বাচন দিতে বাধ্য করার বিষয়েও মত দেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি