৩ এপ্রিল ২০২৬

ঐক্যফ্রন্টের ঐক্য তেল-জলের মতো : আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঐক্যফ্রন্টের ঐক্য তেল-জলের মতো : আইনমন্ত্রী

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ঐক্যফ্রন্টের ঐক্য ছিল তেলে-জলের মতো। তাদের এজেন্ডা ছিল ব্যক্তিগত। যেহেতু তাদের ব্যক্তিগত এজেন্ডা নষ্ট হয়ে গেছে, সেহেতু তারা পরস্পরের কথা এখন কেন শুনবে?’

আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। এর আগে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন তিনি।আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে উন্নয়ন তারা চান না। তারা জানে জনগণ তাদের চায় না। তাই তারা একটা উছিলা খুঁজে নির্বাচন বর্জন করার চেষ্টা করছে। তাতে নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই ব্যাহত হবে না।’

আনিসুল হক বলেন, ‘তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেন নাই। সেজন্য গণতান্ত্রিক পদ্ধতিতে যা দেশে হচ্ছে, সেগুলো তারা চান না। বাংলাদেশের উন্নয়নও উনারা চান না। বাংলাদেশে গণতন্ত্র থাকুক সেটাও চান না। সেই জন্যেই উনারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। উনারা এটাও বুঝেছেন যে জনগণ তাদেরকে চায় না।’সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি