২৬ মে ২০২৬

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২.৩০ বিলিয়ন ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২.৩০ বিলিয়ন ডলার
বাংলাপ্রেস ডেস্ক: সদ্যবিদায়ী অক্টোবরে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.৩০ বিলিয়ন ডলার। রোববার (৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২.৪০ বিলিয়ন ডলার। ২০২৩ সালের অক্টোবরে ১.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৬.৭৫ শতাংশ। ৩০ অক্টোবর বিপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ১৯.৮৭ বিলিয়ন ডলার। আগস্ট ও সেপ্টেম্বর দুই মাস মিলিয়ে ৪.৬৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে দেশে। এদিকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির বিষয়ে আর্থিক বিশেষজ্ঞ ও ব্যাংকাররা জানান, মূলত দুটি কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। প্রথমত আমদানি বিলের আন্ডার-ইনভয়েসিং উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগে এ প্রক্রিয়ায় বড় অঙ্কের অর্থ সরিয়ে নেয়া হলেও সাম্প্রতিক মাসগুলোতে এটি নিয়ন্ত্রণ করা হয়েছে। দ্বিতীয় কারণ হিসেবে তারা জানান, হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যমে অর্থপাচার অনেকটা কমেছে। ফলে হুন্ডিতে ডলারের চাহিদা কমে সরকারি চ্যানেলের মাধ্যমে বেশি ডলার আসতে শুরু করেছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি