৩ এপ্রিল ২০২৬

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত আজ

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। আজ মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বাইপাস সার্জারির তারিখ নির্ধারণ করা হবে। মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আবু নাছের জানান, ‘সোমবার সকালে তিনি (ওবায়দুল কাদের) সীমিতভাবে হাঁটা-চলা করেছেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে এবং নিউজিল্যান্ডে হামলার ঘটনার খোঁজ নেন। নিউজিল্যান্ড থেকে ক্রিকেটাররা সবাই নিরাপদে ফিরেছে কিনা তারও খোঁজ নেন তিনি।’

সেতুমন্ত্রীর এ তথ্য কর্মকর্তা আরও বলেন, ‘সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর চিকিৎসকরা বুধবার নাকি বৃহস্পতিবার তার বাইপাস সার্জারি করবেন তা জানাবেন।’

এদিকে সিঙ্গাপুরে অবস্থানকারী আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেল সোমবার তার ফেসবুক পাতায় এক পোস্টে জানান, মন্ত্রী ওবায়দুল কাদের সকালে নিজে হেঁটে বেড়িয়েছেন। এ সময় তিনি অনেকের সঙ্গে কথাও বলেন। বাইপাস সার্জারির জন্য মন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিত্সা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. আবু নাসের রিজভী ইত্তেফাককে জানান, আগামীকাল বুধবার ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হতে পারে। এ ব্যাপারে আজ মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি