১৩ আগস্ট ২০২৬

ওসি প্রদীপের স্ত্রী নিখোঁজ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ওসি প্রদীপের স্ত্রী নিখোঁজ !
বাংলাপ্রেস ডেস্ক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা টেকনাফের আলোচিত ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। কিন্তু যে স্ত্রী সন্তান ও পরিবারের জন্য অর্থ-সম্পদ আয় করতে প্রদীপ অপকর্ম করেছিলেন, সেই স্ত্রী চুমকি তার চরম বিপদের দিনেও পাশে নেই। অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপের স্ত্রী পলাতক রয়েছেন। মূলত প্রদীপ গ্রেপ্তারের পর থেকেই চুমকির কোনো সন্ধান মেলেনি। দীর্ঘ ১৯ মাসেও কারাগারে থাকা ওসি প্রদীপ তার স্ত্রী-সন্তানের দেখা পাননি। অপরদিকে প্রদীপ ও তার স্ত্রীর নামে থাকা চট্টগ্রামের বাড়িসহ সব সম্পত্তি আদালতের নির্দেশে ইতোমধ্যে ক্রোক করেছে প্রশাসন। ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের মামলার বাদী দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন। চুমকি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে দাপ্তরিক চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এর আগেই সে দেশ ছেড়েছে কি-না এ ব্যাপারে কোনো তথ্য নেই দুদকের কাছে। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি