অপকর্ম করলে কেউই ছাড় পাবে না : ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজের ঘর থেকেই আমরা অভিযান শুরু করেছি। বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। অপকর্ম করলে কেউই ছাড় পাবে না। সূত্র : বাসস।
তিনি বলেন, ‘এখন তো সবাই আওয়ামী লীগের নেতা। আগে কে কোন দল ছিল, সে কথা বলে তো লাভ নেই। আমি আমার দলে নিলাম কেন? এখন সে আমার দলের পরিচয় ব্যবহার করছে। কাজেই আমরা নিজ ঘর থেকেই অভিযান শুরু করেছি।’
ওবায়দুল কাদের আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নেতাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাইরে যাওয়ার ব্যাপারে কত জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়েছে সেই বিষয়ে আমার জানা নেই। তবে, বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। নজরদারিতে যদি বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকে, তাহলে তা মানতে হবে। তবে কতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে সেই সংখ্যাটা আমি জানি না।’
‘ক্যাসিনো নিয়ে সরকারের পরিকল্পনা কী?’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাসিনো বিষয়ে এখন হাঙ্গামা চলছে। ক্যাসিনো নীতিমালার মধ্যে এনে চালু করা হবে, নাকি একেবারেই বাদ দেয়া হবে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি