অপ্রতিরোধ্য এক যোদ্ধা এএসপি আনোয়ার হোসেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

আরিফুল নাঈম, শ্রীমঙ্গল থেকে : সারা বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাসের কবলে, স্ব-স্ব জাতির আইন-শৃঙ্খলা বাহিনী জনসাধারনকে সচেতন করতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশেও সচেতনতা বৃদ্ধির চেষ্টা কোন অংশে কম নয়। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনেকেই অসহায় এবং হতদরিদ্র মানুষের পাশে দাড়াচ্ছে অবলিলায়।
এমনই একজন অপ্রতিরোধ্য যোদ্ধার নাম এএসপি মো: আনোয়ার হোসেন, র্যাব কমান্ডার, শ্রীমঙ্গল, র্যাব-৯। এএসপি মো: আনোয়ার হোসেন ৩৪ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। করোনাভাইরাস প্রতিরোধে তিনি প্রতিনিয়ত জনসাধারনকে সুরক্ষা করার লক্ষ্যে নিরন্তর সচেনতামূলক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অসহায়-দরিদ্র মানুষের পাশে দাড়াচ্ছেন তিনি।পাশাপাশি তিনি বাজারের পন্য দ্রব্যের মূল্য সাধারন মানষের ক্রয় সীমার মধ্যে রাখার জন্য সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োজনে নিজ দায়িত্বে হাসপাতাল অবধি যাতায়াত ব্যবস্থা করে দিচ্ছেন। বিপদের সময় এভাবে সাহায্যরে হাত বাড়িয়ে দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেনে বিপদগ্রস্থ এ মানুষগুলো।
দেশের এই ক্রান্তিলগ্নে, দেশপ্রেমিক এই যোদ্ধার মানবিকতা মৌলভীবাজার বাসীর অনেকটা স্বস্তির কারন হয়ে দাড়িয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৬ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৬ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি