‘অপশক্তির মূল উৎপাটনই আজকের প্রার্থনা’
রাজনীতি ডেস্ক: শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির মূল উৎপাটনই আমাদের আজকের প্রার্থনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল । সোমবার নিজ জেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়ির সামনের মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জাসহ স্থানীয় নেতারা।
তিনি আরো বলেন, মাঝখানে নদীতে তীব্র স্রোতে ও ভারী বৃষ্টির জন্য চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। এরই মধ্যে সড়কে পশুবাহী গাড়ির জন্যও চলাচলে কোথাও কোথাও সমস্যা হয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ রুটই ভালো ছিল। তবে শুধু ঢাকা-টাঙ্গাইল রুটে বঙ্গবন্ধু সেতুর ওপারে নলকা পর্যন্ত সমস্যা হয়েছে। কিন্তু সেটা গতকাল ঈদের আগের দিন পর্যন্ত ছিল না। গতকাল শেষটা যার ভালো, সেটাই তার ভালো। শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে ফিরেছে।
তিনি মনে করেন ঈদ শেষে মানুষ একইভাবে কর্মস্থলে ফিরে যাবেন। এর আগে মন্ত্রী তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং স্থানীয় মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি