৪ এপ্রিল ২০২৬

অস্ত্র বেচাকেনাকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অস্ত্র বেচাকেনাকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধ: নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র বেচাকেনাকালে ২টি পাইপগানসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কালুয়াই গ্রামের আসলাম মিয়াজী বাড়ির শরাফত হোসেনের ছেলে আজিম (২০),একই গ্রামের উত্তর পাটোয়ারী বাড়ির শরাফত হোসেনের ছেলে মো.নাহিদ (১৯), দরবেশ বেপারী বাড়ির রফিক উল্যার ছেলে ফাহাদ হোসেন (১৯)। মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই বেলতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসপি আরও জানায়, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি