৩ এপ্রিল ২০২৬

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিমুল বিশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিমুল বিশ্বাস

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে তাকে মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিমুল বিশ্বাসের ভাতিজা ব্যারিস্টার সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দীর্ঘদিন কারাভোগের পর, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও আমার চাচা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জামিনে মুক্তি পেয়েছেন।

ছাড়া পেয়েই তিনি দিনরাত পার্টির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। এরইমধ্যে আজকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ঢাকা কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বর্তমানে অধ্যাপক ডাক্তার মাহমুদুর রহমানের অধীনে চিকিৎসাধীন আছেন। কারা নির্যাতিত নেতার রোগমুক্তি কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।’

প্রসঙ্গত গত বছরের ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয়।

খালেদা জিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণার সময় শিমুল বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

এরপর ২৬ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শিমুল বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এক বছর দুই মাস ২৬ দিন কারাভোগের পর গত শনিবার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হন শিমুল বিশ্বাস।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি