অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনায় আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (১৭ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এখন বাসায় আইসোলশনে আছি। শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান তিনি।
২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। ২০১৯-২০২০ মেয়াদে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি