৪ এপ্রিল ২০২৬

পাবনা প্রেসক্লাবে স্বাস্থ্য উপকরণ দিলেন সাবেক ছাত্রনেতা সম্রাট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাবনা প্রেসক্লাবে স্বাস্থ্য উপকরণ দিলেন সাবেক ছাত্রনেতা সম্রাট

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে : পাবনা সুজানগর উপজেলার কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য সম্রাট ইমরান সিরাজের পক্ষ থেকে পাবনা প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মীদের জন্য স্বাস্থ্য উপকরণ সামগ্রী পিপি ও সার্জিক্যাল মাস্ক উপহার হিসেবে পৌছে দেয়া হয়েছে।

বৃহঃবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদের হাতে সম্রাটের পক্ষে স্বাস্থ্য উপকরণ তুলেদেন নেতা কর্মীরা। এ সময় উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাসিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এনামুল হক সৈকত, দুলাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও স্বাস্থ্য উপকরণ সমন্বয়ক সুমিত মৈত্র জয় প্রমুখ।

করোনা পরিস্থিতি এই সময়ে স্বাস্থ্য উপকরণ সামগ্রী উপহার হিসাবে পাবনা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের উপহার দেয়াতে ক্লাবের পক্ষ থেকে নির্বাচিত সভাপতি ও সম্পাদক বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সকলকে। উপহার সামগ্রী গ্রহণ কালে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য কৃষ্ণ ভৌমিক, পাবনা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পার্থ হাসান, পাবনার খবরের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শীপন প্রমুখ

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি