পাবনা সুজানগরে কৃষকদের কাছ থেকে গম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে : পাবনার সুজানগর উপজেলা খাদ্য গুদামে গম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে কৃষক দের কাছ থেকে গম সংগ্রহের এ কার্যক্রম উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরদার পাশা, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবুসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি