৩ এপ্রিল ২০২৬

পাবনায় আরও ৯৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো স্কয়ার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাবনায় আরও ৯৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো স্কয়ার

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে : স্কয়ার গ্রুপের সহায়তায় পাবনা পৌরসভা ৪, ৫ ও ৬নম্বর ওয়ার্ডের আরও সাড়ে ৯'শ করোনায় কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর তত্বাবধায়নে পৌর এলাকার আরিফপুর সদর গোরস্থান ইদগাঁহ মাঠ, ঈমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজ মাঠ এবং বাংলাদেশ ঈদগাহ মাঠে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, সরকারী এডওয়ার্ড কলেজের সাবেক জিএস হাসানুর রহমান রনিসহ স্থানীয় কাউন্সিলর বৃন্দ।

স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা পৌরসভা পৌর এলাকার ৬ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া স্কয়ার গ্রুপ করোনা সংকটকালে জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের ভিত্তিতে পৌর এলাকাসহ জেলার তৃনমুলের একটি বড় জনগোষ্ঠিকে খাদ্য সহায়তা দিয়ে আসছে

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি