৩ এপ্রিল ২০২৬

পাবনায় করোনা উপসর্গে গৃহবধূর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাবনায় করোনা উপসর্গে গৃহবধূর মৃত্যু

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে: করোনার উপসর্গে পাবনার ঈশ্বরদীতে এক গৃহবধূর (৩৮)মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির গ্রামের বাড়ি উপজেলার বাবুপাড়া। শনিবার বিকালে রাজশাহী মহানগর খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খানম জানান, ৩৮ বছর বয়সী ওই গৃহবধূ গত ১০ দিন ধরে জ্বর, কাশি, গলাব্যথা, বমি ও শ্বাসকষ্টে ভুগছিল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। শুক্রবার (১ মে) তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে শনিবার রাজশাহী মহানগর খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান জানান, মৃত গৃহবধূর পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পরীক্ষার জন্য পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি