৩ এপ্রিল ২০২৬

পাবনায় পঞ্চাশোর্ধ ব্যক্তির রহস্যজনক মৃত্যু, স্ত্রী ছেলে মেয়ে আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাবনায় পঞ্চাশোর্ধ ব্যক্তির রহস্যজনক মৃত্যু, স্ত্রী ছেলে মেয়ে আটক

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে : পাবনা সদর উপজেলায় স্ত্রী ও সন্তানরা মিলে মো. মকুল মালিথা (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী নাসিমা বেগম (৪৫), ছেলে মো. মেহেদী হাসান (১৬) ও মেয়ে নিসি খাতুনকে (২৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) ভোরে উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ভাই মো. বাবলু মালিথা দাবি করেন, আমরা পাবনা শহরের ছাতীয়ানী পশ্চিম পাড়ায় থাকি আর আমার ভাই শালাইপুরে থাকে। দীর্ঘদিন ধরে তার সংসারে দাম্পত্য কলহ চলছিলো। এরই জেরে রাতে আমার ভাইকে ওরা তিনজন মিলে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে।

অভিযোগ অস্বীকার করে নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, আমি ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী ঘরের আড়ার সাথে ঝুলছে। তখন তার গলার ফাঁস খুলে নিচে নামাই। পরে পাশের কক্ষে থাকা আমার ছেলে ও মেয়েকে ডাকি। আমার সন্তানরা নির্দোষ।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী ও ছেলে-মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো হবে।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি