৩ এপ্রিল ২০২৬

পাকিস্তান দলকে দেশে ফেরত পাঠানো হোক: তথ্য প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
পাকিস্তান দলকে দেশে ফেরত পাঠানো হোক: তথ্য প্রতিমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ সফররত পাকিস্তান দলকে পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে নগরের জামাল খান এলাকায় বই বিপণি কেন্দ্র বাতিঘর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডা. মুরাদ হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগ ও অনুপ্রেরণায় দেশের ক্রিকেট আজ অনন্য উচ্চতায় ঠাঁই করে নিয়েছে। দেশে যখন মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে তখন পাকিস্তান ক্রিকেট দল তাদের জাতীয় পতাকা লাগিয়ে প্র্যাকটিস করছে। এটা আমাদের চেতনায় আঘাত ও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এটা আমার ব্যক্তিগত অভিমত। পাকিস্তান ক্রিকেট দলকে তাদের জাতীয় পতাকাসহ দেশে ফেরত পাঠানো হোক’। বাংলাদেশ সফরে আসা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল মঙ্গলবার শের-ই-বাংলা একাডেমির পশ্চিম-উত্তর কোণে নেটের চারদিকে পাকিস্তানের জাতীয় পতাকা টাঙিয়ে অনুশীলন করেছে। এর আগে সোমবার প্রথম দিনের অনুশীলনেও তাদের জাতীয় পতাকা টাঙাতে দেখা যায়। বাংলাদেশে আগে কখনও কোনও সফরকারী দলকে এভাবে নিজ দেশের জাতীয় পতাকা টাঙিয়ে অনুশীলন করতে দেখা যায়নি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি