৩ এপ্রিল ২০২৬

‘পাকিস্তান-ভারত-চীন থেকে নিরাপদে বাংলাদেশের অর্থনীতি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
‘পাকিস্তান-ভারত-চীন থেকে নিরাপদে বাংলাদেশের অর্থনীতি’

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ছোবলে বিশ্বের অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে ঠিক তখন তুলনামূলক নিরাপদ অবস্থানে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এক গবেষণায় এমটাই দাবি করেছে দ্য ইকোনমিস্ট।

লন্ডনভিত্তিক এই গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রভাবেও বাংলাদেশের অর্থনীতি পাকিস্তান, ভারত, চীনের চেয়েও তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে রয়েছে।

করোনাকালের পরিস্থিতি বিবেচনায় বিশ্বের দেশগুলো অর্থনৈতিক নিরাপত্তার দিক দিয়ে কোথায় অবস্থান করছে গবেষণায় তার একটি তালিকাও করেছে আন্তর্জাতিক সাপ্তাহিক এই পত্রিকা। উদীয়মান সবল অর্থনীতি ৬৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

দ্য ইকোনমিস্টের তালিকাটি চারটি সম্ভাব্য সংস্থার নির্বাচিত অর্থনীতির দুর্বলতা পরীক্ষা করে একটি জরিপের মাধ্যমে করা হয়েছে। স্তম্ভগুলো হলো- জনগণের ঋণ হিসেবে জিলিপির শতাংশ, বৈদেশিক ঋণ, ঋণের সুদ ও রিজার্ভ কভার।

ওই গবেষণা তালিকার শীর্ষে আছে বতসোয়ানা। ভেনেজুয়েলা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। বাংলাদেশের পরে অবস্থান করছে চীন। সৌদি আরব রয়েছে অষ্টম স্থানে। ভারতের অবস্থান ১৮ ও ৪৩তম অবস্থানে রয়েছে পাকিস্তান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি