৪ এপ্রিল ২০২৬

পাড়া-মহল্লার দোকান খোলা থাকবে ৪টা পর্যন্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাড়া-মহল্লার দোকান খোলা থাকবে ৪টা পর্যন্ত

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে এমন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার বিকালে এই নির্দেশনা জারি করা হয়।

ডিএমপির নতুন নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার থেকে নতুন নির্দেশনা মেনে চলবে নিত্যপন্যের দোকানগুলো। এখন থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করতে পারবেন। তবে স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

হোটেল ও রেস্তোরাঁগুলো ইয়াফতার সামগ্রী বিক্রয় করতে পারবে তবে তা দোকানের ভেতরেই। কোনোভাবেই ফুটপাতে ইফতারের পসরা সাজানো যাবে না।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই নির্দেশনা জারি করে উদ্ভুত এ সংকট মোকাবেলায় মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এর আগে গত ৭ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুদি দোকান সকাল ৬টা থেকে দুপুর ২টা, কাঁচাবাজার সন্ধ্যা ৭ পর্যন্ত খোলা রাখার নির্দেশনা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ইউনিটকে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশ অনুসারে, সুপারশপ ও স্বীকৃত কাঁচাবাজারগুলো ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখতে বলা হয়। এরপর নির্দেশ না মানলে রাজধানীর বাজার ও অলিগলির দোকানপাঠ বন্ধ করে দিয়েছিল পুলিশ।

বিপি/কীজ

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি