পার্বতীপুরে একই পরিবারের আরও তিনজন করোনা শনাক্ত
পার্বতীপুর থেকে সংবাদদাতা: দিনাজপুরের পার্বতীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাংক কর্মকর্তার পরিবারের নতুন তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় একই পরিবারের করোনা রোগির সংখ্যা দাড়ালো চারে। এনিয়ে পার্বতীপুর উপজেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা এখন ৫।
তবে এদের মধ্যে প্রথম করোনা শনাক্ত মানিক শাহ (২৫) গত মঙ্গলবার করোনা মুক্তির ছাড়পত্র পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। করোনা আক্রান্তের সন্দেহে গত ৪ মে ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলামের পরিবারের ৮ সদস্যের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে গত ৫ মে রাত ৮টায় তাদের মধ্যে ব্যাংক কর্মকর্তার বাবা, ভাই ও ভ্রাতৃবধুর দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মাফী জানান, এর আগে গত ৯ এপ্রিল পার্বতীপুর পৌরসভার নামাপাড়া মহল্লায় মানিক শাহ্ (২৫) নামে নারায়নগঞ্জ ফেরত এক যুবকের দেহে করোনা শনাক্ত হয়। পরে গত ২ মে পাশের উপজেলার সৈয়দপুর শহরের একটি বে-সরকারী ব্যাংকে কর্মরত আমিরুল ইসলাম করোনা পজেটিভ শনাক্ত হন। এর পরপরই উপজেলার রামপুর ইউনিয়নের বড় বৃত্তিপাড়ায় আক্রান্তের পরিবারসহ আশপাশের ১০ বাড়ী লকডাউন ঘোষনা করে পার্বতীপুর উপজেলা প্রশাসন। বর্তমানে ওই এলাকায় লোকজনের যাতায়াত নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃংখলা বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যরা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি